মালদা

বেশ কয়েকটি সংস্থা একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে করল গজোলের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরন

বানভাসি মানুষদের পাশে বহু সেচ্ছেসেবী সংস্থা ও সরকারী বেসরকারী সংস্থার বহু সদস্যরা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। এদিন গজোলের বিভিন্ন এলাকায় শুকনো খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরন করা হয়। ইন্ডিয়ান রেডক্রস সমিতি, কালচারাল ফোরাম মালদা ও ভাষা চেতনা কলকাতা এদের পক্ষ থেকে। ইন্ডিয়ান রেডক্রস সমিতির পক্ষ থেকে বানভাসিদের ফ্রি হেলথ চেকআপ করে ওষুধ দেওয়া হয়।এবং কালচারাল ফোরাম মালদা ও ভাষা চেতনা কলকাতা এদের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হয়। এদিন বানভাসিদের হাতে তুলে দেওয়া হয় চাল, আলু পেয়াজ, চিনি, জল এই সমস্ত। এদিন গাজোল ব্লকের রশিদপুর এলাকায় এই ক্যাম্পটি করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তথা ডাঃ ডি সরকার সহ অন্যান্য সংস্থার সদস্যরা।